শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-২৭ ০৪:৪৬:৩৫


সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের মনোনয়ন বিক্রি শুরু

ফাইল ছবি

সিলেট ও রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার বুধবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে নিয়োগ করা হয়েছে।

তাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আজ থেকে (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

অন্যদিকে রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে নিয়োগ করা হয়েছে।

ফলে আজ থেকে রাজশাহী সিটি নির্বাচনে অংশনিতে আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন।


ডেসিস/জেকে/২৭ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code