ভোলাগঞ্জে শনিবার থেকে চালু হচ্ছে বর্ডার হাট
দীর্ঘ প্রতীক্ষার পর আগামি শনিবার (৬মে) থেকে সিলেটের সীমান্তবর্তি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে বর্ডার হাট।
এতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা তাদের দেশীয় পন্য বিক্রি করতে পরাবেন। অন্যদিকে এ হাট চালু হওয়াতে সহজেই ভারতীয় পন্য বাংলাদেশিরা এবং বাংলাদেশের পন্য ভারতীয়রা চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারবেন।
বর্ডার হাট চালু করতে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তি দুই দেশের প্রতনিধিদের একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার দু’দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আগামি ৬মে বর্ডার হাট চালু সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ২ দিন শনিবার ও বুধবার বসবে বর্ডার হাট। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দু’দেশের ব্যবসায়ী ও লোকজন তাদের পণ্য কেনাবেচা করতে পারবেন। আর হাটে প্রবেশের জন্য নির্ধারিত ফিও ধার্য্য করা হয়েছে।
ওই হাটের ব্যবসায়ীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং ক্রেতাদের জন্য ফি ধার্য্য করা হয়েছে ৩০ টাকা।
ভোলাগঞ্জ বর্ডার হাটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ইমরুল হাসান ও ভারতীয় দলে নেতৃত্ব দেন এসডিও হেমা নায়াক (আইএএস)।
ডেসিস/জেকে/৩০ এপ্রিল ২০২৩ইং

IT Factory Bangladesh