রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৪-৩০ ০৭:৩২:৫০


ওসমানীনগরে বর্গাচাষি পিতাপুত্রকে গুলি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার জাকির হোসেন

সিলেটের ওসমানীনগরে এক বর্গাচাষি ও তার ছেলের উপর গুলির ঘটনা ঘটেছে। এঘটনায় জাকির আহমদ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) ওসমানীনগরের মোল্লাপাড়ায় বোরো ধান কাটাকে কেন্দ্র করে গুলির এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় সিলেটের পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার দুপুরের দিকে ওসমানীনগরের মোল্লাপাড়া এলাকায় জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া নিজেদের চাষকৃত জমিতে শ্রমিকদের নিয়ে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার জাকির আহমদ তাদের ধান কাটতে বাধা দেন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এসময় জাকির তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এতে বাবা ছেলে গুলিবিদ্ধ হন। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওসমানীনগর থানা-পুলিশের একটি দল জাকির আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেনে, জমিজমা নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে জাকির আহমদের বিরোধ ছিল। বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করা করেছে।

আহত বাবা-ছেলে হাসপাতালে। সুস্থ্য হওয়ার পর তারা আরেকটি মামলা করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, ওসমানীনগর থানার ওসি জাহিদ হোসেন ও এসআই সুবিনয় বৈদ্য।


ডেসিস/জেকে/৩০ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code