রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০২ ০৮:২৪:৫৯


দেশপ্রেম ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : এমপি মোকাব্বির খান

বক্তব্য রােখছেন এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, রাজনীতি হচ্ছে মানব কল্যাণের নীতি এবং মহৎ নীতি।

কিন্তু মহৎ এই রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে কিছুসংখ্যক অসৎ রাজনীবিদরা। কারণ তারা দেশপ্রেমিক নন। আর দেশপ্রেমিক ছাড়া শুধু ব্যবসার রাজনীতি করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তাই দেশের উন্নয়নের জন্যে ‘সুস্থ রাজনীতি’র কোন বিকল্প নেই। আগামী দিনে সুস্থ রাজনীতির মাধ্যমে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে আজকেরি শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২মে) সিলেটের বিশ্বনাথে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র মাঠ ভরাট প্রকল্পের ফলক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রেজারার আজম খান, প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট আম্বরখানা শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আম্বরখানা শাখার সাবেক ব্যবস্থাপক বদরুজ্জামান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী কাওছার আহমদ ও গীতাপাঠ করেন শান্তা মালাকার।


ডেসিস/জেকে/ ২ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code