বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০৫ ০৮:৫১:২৫


উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার কোন বিকল্প নেই : বিশ্বনাথের দেওকলসে এমপি মোকাব্বির খান

অনুষ্ঠানের পৃথক ছবি

সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো কেবল এগিয়েছে শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্যে। সেসকল দেশে সবোর্চ বরাদ্দ দেয়া হয় শিক্ষাখাতে। আর আমাদের দেশে শিক্ষাকে কম গুরুত্ব দেয়া হয় এবং এইখাতে কম বরাদ্দও দেয়া হয়।কিন্তু তারপরও শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি করা হয়।

যে কারণে আমরা এবং আমাদের দেশে এখনও অনেকে পিছিয়ে। তাই দুর্নীতিমুক্ত দেশ গঠনে যেমন শিক্ষাকে গুরুত্ব দিতে হবে তেমনি ক্যলাণমূখী কিংবা উন্নত রাষ্ট্র গঠন করতে হলেও শিক্ষার কোন বিকল্প নেই।

শুক্রবার (৫ মে) বাদ আছর সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের উন্নয়নে ২লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়ে এমপি বলেন, যুক্তরাজ্য প্রবাসী আজম খানসহ যারা প্রবাসে থেকেও নিজের অর্থ, নিজের জমি এবং শ্রম ও ঘাম দিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন তারা সকলেই মহৎ ও অনেক বড় মনের অধিকারী। তাদের শ্রম কোনদিনও বিফলে যাবেনা। তারা তাদের কর্মের মধ্যেই বেঁচে থাকবেন।

এরপর মাইজগ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী তৈয়বুর রহমানের দান করা ১৫শতাংশ জায়গার উপর নির্মিতব্য মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মোকাব্বির খান।

দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পারিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ  (ওসি) গাজী আতাউর রহমান ওবিশ্বনাথ প্রবাসী এডুকশেন ট্রাস্ট ইউকের ট্রেজারার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী আজম খান।

এর আগে অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম.এ রহিম, ভূমি-দাতাদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুর রহমান এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভনিংবডির সদস্য মনসুর খান, আনছার আলী, আব্দুল মতিন, ফারুক মিয়া, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আফসার চৌধুরী, সমাজসেবক নুরুল ইসলাম খান, গণফোরাম নেতা নজরুল ইসলাম প্রতিষ্টানের ছাত্র শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৫মে ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code