রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-১২ ০৭:১৩:৩৫


সততা ও মানবতা ছাড়া সম্মানী হওয়া যায়না : মেয়র মুহিব

বক্তব্য রাখছেন মেয়র মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেছেন, চুরি-ছামারি আর প্রতারণা করে টাকা কামানো যায় কিন্তু  সততা ও মানবতা ছাড়া সম্মানী হওয়া যায়না। সম্মানী হতে হলে প্রথমে সততা থাকতে হবে। দ্বিতীয়ত মানবিকতা থাকতে হবে। গরিব দুঃখীদের সহযোগীতা করার মন ও মানষিকতাও থাকতে হবে।

আর এই গুণাবলীর অধিকারী জনপ্রতিনিধি কিংবা যে কোন সাধারণ মানুষও সর্বমহলে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। কাজেই আমাদের সকল জনপ্রতিনিধিদের সততা ও মানবিকতা বজায় রেখে চলতে হবে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ১১টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের রাজনগর ও মোল্লারগাঁও গ্রামবাসীর উদ্যোগে রাজনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রবীণ ব্যক্তিত্ব মঞ্জর আলীর বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের রাজনগর, মোল্লারগাঁও ও নোয়াগাঁওয়ে কোন প্রাইমারি স্কুল নেই। তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রবাসীদের সহযোগীতায় রাজনগর-মোল্লারগাঁও এলাকায় অচিরেই একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, শুধু মেয়র দায়িত্ব নিলে হবেনা, ওই ওয়ার্ডের নারী কাউন্সিলর সাবিনা ইয়াসমিন ও কাউন্সিলর ফজর আলীর মাধ্যমেই ওয়ার্ডবাসীর কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে ইনশা আল্লাহ।

নিজের ভুলের জন্য দুঃপ্রকাশ করে মেয়র আরও বলেন, সত্যের জয় হবেই হবে। কারণ সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায়না। কাউন্সলর ফজর আলী সম্পর্কে অনেকেই মিথ্যা বলেছেন, ভুল ধারণা দিয়েছিলেন। কিন্তু অবশেষে সেই সত্যেরই জয় হয়েছে। ফজর আলী এলাকায় নিঃস্বার্থভাবে কাজ করছেন এটা আজ প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী ও উচ্চ শিক্ষার্থী মারুফ হোসেন মো. ফরহাদ।

এলাকার মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী হাজী আরকুম আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন।

এসময় এরাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক প্রবীণ ব্যক্তিত্ব মঞ্জুর আলী ও আলী হোসেন ইংরেজ।

এরআগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী আশিকুর রহমান। এসময় রাজনগর ও মোল্লারগাঁওয়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১২ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code