রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-১৩ ০৭:২৮:৩৫


বিশ্বনাথে সাংবাদিকদের যৌথ সভা : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

সভায় বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম জুবায়ের

সিলেটের বিশ্বনাথের দুটি প্রেসক্লাব ও অপর সংগঠন সাংবাদিক ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩মে) বিকেল ৩টায় পৌরশহরের পুরানবাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৩ আয়োজন, ভুঁইফোড় সাংবাদিক সংগঠন, অপসাংবাদিকতা রোধ, অনিয়ম, দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভ‚মিকা পালন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যৌথ সভায় সভাপতিত্ব করেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের।

সভায় তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন তজম্মুল আলী রাজু (ইত্তেফাক ও বিশ্বনাথ বিডি টুয়েন্টিফোর ডটকম), জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল এস টেলিভিশন ইউকে, সমকাল ও সিলেট মিরর), প্রনঞ্জয় বৈদ্য অপু (উত্তরপূর্ব ও সিলেট ভিউ টুয়েন্টিফোর ডটকম), আশিক আলী (যুগান্তর ও সিলেট প্রতিদিনি টুয়েন্টিফোর ডটকম),

শহিদুর রহমান (মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট), এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক ও এনটিভি ইউরূপ), অসিত রঞ্জন দেব (সিলেট বাণী), নুর উদ্দিন (সিলেটের দিনরাত), আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়), কামাল মুন্না (যায়যায় দিন ও একাত্তরের কথা), আবুল কাশেম (আজকের সিলেট), নবীন সোহেল (কালবেলা ও শুভ প্রতিদিন),

আব্দুস সালাম (ইনকিলাব ও জৈন্তা বার্তা), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ ও জাগ্রত সিলেট), মোহাম্মদ নুরুল ইসলাম (আজকালের খবর) এবং আহমদ আলী হিরন (ভোরের ডাক)।


ডেসিস/জেকে ১৩ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code