রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০৮:০৫:৩৭


কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ীসহ গ্রেপ্তার ৩

আটক ও জব্দ করা মাল

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৭ পিছ ভারতীয় শাড়ি ও অন্যান্য পণ্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪মে) ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি দল কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকার আল মক্কা হোটেলের সামনে লিমন পরিবহনের একটি গাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন।

এসময় গাড়ির বক্সে থাকা ৩৪৭টি ভারতীয় বেনারশি শাড়ী, ০৫ বস্তা ভারতীয় চিনিসহ পরিবহন কাজে ব্যবহৃত লিমন পরিবহনের ০১টি বাস জব্দ করা হয়।

এর সাথে জড়িত থাকায় স্বপন রায় (৩৮), বাকির মিয়া, (৩০) আলমকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থাান পুলিশ।


ডেসিস/জেকে/ ২৪মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code