জামিন না মঞ্জুর, বিশ্বনাথের কৃষকলীগ নেতা কাহার জেলহাজতে
মারমারি মামলায় সিলেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে নামঞ্জুর করেন আব্দুল কাহার (৩০) নামের এক কৃষকলীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গ্রেপ্তার হওয়া কাহার সিলেটের বিশ্বনাথ পৌরসভার চৌধুরীগাঁওয়ের মৃত হাজী মহরম আলীর ছেলে ও উপজেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
গত মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট প্রথম আদালতে হাজিরা দিয়ে মারমারি মামলায় জামিন প্রার্থনা করেন কৃষকলীগ নেতা আব্দুল কাহার। এসময় ওই আদালতের বিচারক ফারজনা শাকিলা সুমু চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার (২৪মে) বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভেকেট শাহ মোশাহিদ আলী ও আব্দুল কাহারের ছোটভাই মো. আব্দুল জাহিদ।
তারা জানান, মঙ্গলবার হাজিরা দিয়ে জামিন চাইলে তা মঞ্জুর না করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
আব্দুল জাহিদ অভিযোগ করে বলেন, ২০১৯ইং সালের ২৬জুন তারভাই কাহারের বিরুদ্ধে প্রথমে একটি ধর্ষণ মামলা করেন মারামারি মামলার বাদী আম্বিয়া বেগম, মামলা নং ২৬/২০১৯)। ডিএনও টেস্টের আলোকে তৎকালীন তদন্ত কর্মকর্তারা ওই মামলাটির চুড়ান্ত রিপোর্ট দিলে বারবার বাদী নারাজি দিয়ে হয়রানি করান।
ডেসিস/জেকে/২৪ মে ২০২৩ইং

IT Factory Bangladesh