বিশ্বনাথ কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ ও অপপ্রচারের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিশ্বনাথ প্রেসক্লাব ক্লাব কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের ভাতিজা গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মনিরুজামান মনির।
লিখিত বক্তব্যে তিনি বলেছেন, চৌধুরীগাঁও গ্রামের মৃত, মররম আলীর ছেলে ধর্ষণ মামলার আসামী আবুল কাহার ও তার ছোট ভাই জাহিদ গত ২০মে সংবাদ সম্মেলন করে তার চাচা সিরাজুল হক ও তাকে (মনিরুজামান) জড়িয়ে মিথ্যা অপবাদ উত্তাপন করে সংবাদ সম্মেলন করেছেন, যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন।
মনিরুজামান মনির বলেন, ২০১৯ সালে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ করে আব্দুল কাহার। এঘটনায় তৎকালীন সময়ে আবুল কাহারের বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমানে ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছেন। ধর্ষন মামলায় কাহার ৭ মাস কারাবরণও করেছে।
তার চাচা ও তাদের পরিবার সম্পর্কে বিশ্বনাথবাসি জানেন দাবি করে তিনি বলেন, তার চাচা একজন সম্মানি ব্যক্তি। তিনি দীর্ঘদিন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।
এছাড়াও তিনি বিশ্বনাথের একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর বিরুদ্ধে আব্দুল কাহার ও আব্দুল জাহিদের এসব বানানো মিথ্যা মন্তব্য করা উচিত হয়নি। এজন্য প্রশাসন ও বিশ্বনাথবাসির নিকট বিচারও চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজী মো. মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মিল আলী, মুরব্বী ক্বারী মাওলানা আব্দুল মতিন, ইফতেখার হোসেন, সংগঠক এমদাদুল হক, শরিফ আহমদ প্রমুখ।
ডেসিস/জেকে/২৫মে ২০২৩ইং

IT Factory Bangladesh