আইন শৃঙ্খলা সভায় বিশ্বনাথে সওজের জায়গার সীমানা নির্ধারণ দাবি
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বনাথ নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার সামনের সওজের জায়গা দিয়ে পৌরসভার রাস্তা নির্মাণ কাজ নিয়ে উত্তেজনা দেখা দেয়। জনস্বর্থে সৃষ্ট জটিলতাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ‘রশিদপুর থেকে লামাকাজী’ পর্যন্ত থাকা সড়ক ও জনপদের জায়গার সীমানা দ্রুত নির্ধারণের দাবি উত্তপান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী,
অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহসভাপতি কামাল মুন্না, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু ও আব্বাস হোসেন।
ডেসিস/জেকে/২৫মে ২০২৩ইং

IT Factory Bangladesh