বিশ্বনাথ প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭মে) বিকেলে পৌর শহরের নতুন বাজারসস্থ প্রেসক্লাব কার্যালয়ে আনষ্ঠানিকভাবে এ পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারিরিক ও মানষিক বিকাশে অপরিহার্য। ইতিমধ্যে বিশ্বনাথ প্রেসক্লাব তাদের কাজে কর্মে একটি নান্দনিক ও মডেল প্রেসক্লাবে রুপান্তরিত হয়েছে।
তারা যেমন সাংবাদিকতায় বিশ্বনাথে মানুষের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন, তেমনি সুস্থ মন মানষিকতায়ও নিজেদের তৈরি করছেন। আমরা চাই সাংবাদিকতায় সেই সুস্থ মন মানষিকতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথকে আরও এগিয়ে নিয়ত সক্ষম হবেন।
বিশ্বনাথ প্রসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের’র (সমকাল ও সিলেট মিরর) সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেইলি সিলেট সংবাদ ডটকমের প্রকাশক মোহাম্মদ মোহাব্বত শেখ এবং বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের (কালবেলা ও শুভ প্রতিদিন) পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির (অ্যাডহক) সভাপতি শেখ শওকত আলী ইমন এবং বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন ও একাত্তরের কথা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন ও ম্যামল সিলেট), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব ও জৈন্তা বার্তা), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর ও সিলেট প্রতিদিন), শুকরান আহমদ রানা (সকালের সময়), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ ও জাগ্রত সিলেট)।
প্রসঙ্গত, ‘সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা কিছুক্ষণ’ এ শ্লোগান সামনে রেখে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত বিশ্বনাথ প্রেসক্লাবের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৭টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীরা হলেন, ক্যারাম এককে চ্যাম্পিয়ন টুনু তালুকদার, রানার্স আপ কামাল মুন্না, ক্যারাম দ্বৈততে চ্যাম্পিয়ন মুন্না-সালাম জুটি, রানার্স-আপ আশিক-আক্তার জুটি, দাবায় চ্যাম্পিয়ন নবীন সোহেল, রানার্স-আপ শুকরান আহমদ রানা, গাফলা এককে চ্যাম্পিয়ন জাহাঙ্গীর আলম খায়ের, রানার্স-আপ মশাহিদ আলী, লুডু এককে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স-আপ আব্দুস সালাম, কলব্রিজে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স-আপ নবীন সোহেল এবং ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার পান মিছবাহ উদ্দিন।
ডেসিস/জেকে/২৭মে ২০২৩ইং

IT Factory Bangladesh