বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২৮ ০৭:১৪:৪০


হঠাৎ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান চৌধুরী

কথা বলছেন দুই চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে হঠাৎ গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রাথী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার ২৮মে সকালে তিনি মেয়র আরিফুল হকের কুমারপাড়াস্থ বাসভবনে উপস্থিত হন। এসময় তাকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শ্যামা হক।

এসময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ২৩মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়। আর আগামী ২১জুন ইভিএম-পদ্ধতিতে ভাট গ্রহণ অনুষ্ঠিত হবে সিলেট সিটির ৪২টি ওয়ার্ডে।


ডেসিস/জেকে/২৮মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code