১৭ জুলাই বিশ্বনাথের ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ
আগামি ১৭ জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইউনিয়নগুলো হচ্ছে, উপজেলার ৩নং অলংকারী, ৪নং রামপাশা, ৫নং দৌলতপুর, ৬নং বিশ্বনাথ এবং ৭নং দেওকলস ইউনিয়ন।
প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার। তিনি বলেন আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন এবং ভোট গ্রহণ ১৭ জুন।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ২০২০ সালের ২৯ অক্টোবর ৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে, ১নং লামাকাজি, ২নং খাজাঞ্চী ও ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ।
ওই নির্বাচনে লামাকাজিতে কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চীতে আরশ আলী গণি ও দশঘরে এমাদ উদ্দিন খান নির্বাচিত হন।
ডেসিস/জেকে/৩১মে ২০২৩ইং

IT Factory Bangladesh