বিশ্বনাথের দশপাইকা মাদরাসার নতুন কমিটির অভিষেক সম্পন্ন
সিলেটের উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার নব-গঠিত গভর্নিংবডির অভিষেক ও মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) মাদরাসা মিলতায়তনে দুটি অধিবেশনের মধ্যদিয়ে নতুন কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলাহাজ্ব শেখ নেছার আহমদের দায়িত্ব গ্রহণ ও অ্যাডহক কমিটির সভাপতি শেখ শওকত আলী ইমনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ এবং সাবেক সভাপতিকেও ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় দেন মাদরাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক ও যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশষ্ট সমাজসেবক ও মাদরাসার অন্যতম ফাউন্ডার মোহাম্মদ মোহাব্বত শেখ।
বক্তব্যে তিনি বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুধিতা না করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে দেশি বিদেশী সবাইকে এগিয়ে আসতে হবে। দ্বীনি এই প্রতিষ্ঠানের খেদমতে এগিয়ে এলে অবশ্যই এর প্রতিদান পাবেন। এজন্য কাদে কাদ মিলয়ে মাদরাসার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবাইকে আহবানও জানান তিনি।
নবগঠিত কমিটির সভাপতি যৃক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শেখ নেছার আলীর সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ইসকন্দর আলী ও বিদায়ী অতিথির বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির বিদায়ী সভাপতি শেখ শওকত আলী ইমন।
এসময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য ও প্রাক্তণ ইউপি সদস্য হাজী আব্দুল মনাফ, উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, ইংরেজী প্রভাষক ইব্রাহীম খলিল, সহকারী শিক্ষক শফিউল আলম মজুমদার, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হুসাইন মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হেলাল আহমদ এবং মাওলানা রুহুল আমিন।
এরআগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র হাফিজ মোহাম্মদ জুবেল আহমদ এবং গজল পরিবেশন করেন দশম শ্রেণীর ছাত্র হাফিজ মোম্মদ রবিউল ইসলাম।
ডেসিস/জেকে/০১ জুন ২০২৩ইং

IT Factory Bangladesh