বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৬-০৭ ০৫:১২:৪২


সিলেটের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিবারকে অর্থ-সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুভর্তি ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১২জন মারা যান। এরপর স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হলে আরও দু’জন মারা যান। এনিয়ে এই দুর্ঘটনায় মোট ১৪জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০), মেহের আলী (২৫), শান্তিগঞ্জের শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০), হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।

এদিকে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৫ হাজার করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, স্বজনদের মাধ্যমে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা গেছে। মরদেহগুলো সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হ¯Íান্তর করা হয়েছে।


ডেসিস/জেকে/০৭ জুন, ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code