মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৬-১৫ ০৬:৪৯:২৯


নির্মাণ শ্রমিক নয়ন হত্যার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন : ফাঁসি দাবি

বক্তব্য রাখছেন শফিক চৌধুরী

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের নির্মানাধীন ভবনের নির্মাণ শ্রমকি নয়ন মিয়াকে (২০) হত্যার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫জুন) বিকেলে ‘ বিশ্বনাথের সচেতন নাগরিকবৃন্দের’ ব্যানারে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোসাহিদ আলী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসানের সভাপতিত্বে ও ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাইমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মহব্বত আলী জাহান, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, তন্ময় দেবরাজ ও সংগঠক শামীম আহমদ।

এর আগে মানববন্ধন কর্মসূচিতে প্রথমেই বক্তব্য রাখেন নিহত নির্মাণ শ্রমিক নয়নের বাবা বাবা আব্দুল জলিল (৫৫) ও মা হালিমা বেগম (৪৫)। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তাদের ছেলে চোর নয়, সে নির্দোষ। তাই তারা তাদের ছেলে নয়নের খুনিদের ফাঁসি চান।

প্রসঙ্গত, চুরির অপবাদে পিটিয়ে গুরুতর আহত করার পর গত ৯জুন শুক্রবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নির্মাণ শ্রমিক নয়ন মিয়া। এঘটনার পরদিন শনিবার নয়নের বাবা আব্দুল জলিল বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন, (মামলা নং ১৪)।

মামলানয় ৫জনের নাম উল্লেখসহ আরও ৩জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়। এরপর মামলার প্রেক্ষিতে আমিনুল ইসলাম (৩০), আয়নাল হক (২৫), শাবা আলী (২৬), রুবেল ইসলাম (৩২) ও আব্দুর রাজ্জাক (৩৭) নামের ওই পাঁচনকে গ্রেপ্তার করে পুলিশ।


ডেসিস/জেকে/ ১৫ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code