সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (১৯জুন) বিকেলে পৌরশহরের বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্যকালে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নাদিম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান সাংবাদিক নেতারা। দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তজম্মূল আলী রাজুর সভাপতিত্বে ও দৈনিক সমকাল ও সিলেট মিরর প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক প্রনঞ্জয় বৈধ অপু (উত্তরপূর্ব), সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক), কামাল মুন্না (যায়যায়দিন), আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও নবীন সোহেল (শুভ প্রতিদিন)।
এসময় আশিক আলী (যুগান্তর), আব্দুস সালাম (ইনকিলাব), নুর উদ্দিন (সিলেটের দিনরাত), আবুল কাশেম (আজকের সিলেট), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২০ জুন ২৩ইং

IT Factory Bangladesh