বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৬-২১ ০৫:৪৩:৪২


সিলেটে ৪৫ কেন্দ্রের ফলাফলে আনোয়ারুজ্জামান এগিয়ে

ফাইল ছবি

 সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে বিকেল ৪টার পর থেকে চলছে ভোট গণনা।

সিলেট সিটির ১৯০টি কেন্দ্রের মধ্যে এরইমধ্যে ৪৫টি কেন্দ্রের ফলাফলও পাওয়া গেছে।  এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক এগিয়ে রয়েছেন।

তিনি (আনোয়ার)  পেয়েছেন ২৯ হাজার ৫১৯টি ভোট। আর নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ১০ হাজার ৫১৩টি ভোট। স্থানীয় ও একাধিক সূত্রে এ তথ্য জানাগেছে।


ডেসিস/জেকে/২১ জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code