সিলেটে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন আনোয়ারুজ্জামান
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেট সিটির ১৯০টি কেন্দ্রের সর্বশেষ বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১লাখ ১৮হাজার ৬১৪ ভোট।
আর তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন প্রায় ৫০হাজার ৩৫১ ভোট।
ফলে অর্কের চেয়ও বেশি ভোটের ব্যবধানে সিলেটে মেয়র নির্বাচিত হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রসঙ্গত, আনোয়ারুজ্জামান চৌধুরী ১৯৭০ সালের ১ জুন সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নৌশা মিয়া চৌধুরী এবং মায়ের নাম মোছা. গহিনুন্নেছা চৌধুরী।
কৈশোরে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও রাজনৈতিক দর্শন তাকে দারুণভাবে অনুপ্যাণিত করে এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ৬ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
তিনি পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।
পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি জড়িত রয়েছেন।
ডেসিস/জেকে/২১জুন ২০২৩ইং

IT Factory Bangladesh