আনোয়ারুজ্জামন মেয়র নির্বাচিত হওয়ায় বিশ্বনাথে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় বিশ্বনাথে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্যের নরইউচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ডেইলি সেলট সংবাদ ডটকম’র প্রকাশক ও বিশ্বনাথের ডাক টুয়োন্টিফোর ডটকম’র সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখের উদ্যোগে এই আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে পৌর শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে বিশ্বনাথ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাতদর নিয়ে এই আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নরইউচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এইএইচএম ফিরোজ আলী।
উপজেলা যুবলীগের সদস্য সোহেল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ-সারথি দাশ পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা ফয়সল খান, যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ছুরত মিয়া বাবুল, উপজেলা যুবলীগ নেতা রুহেল খান ও জেদ্দা যুবলীগ নেতা শামছুল ইসলাম।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সদস্য আমির আলী, আওয়ামী লীগ নেতা আফরোজ আলী, সিলেট জেলা যুবলীগ নেতা শামছুল হুদা মুন্নাসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৩জুন ২০২৩ইং

IT Factory Bangladesh