বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-২৩ ০৬:৩১:৪৭


আ’লীগ জন্ম থেকেই মানুষের কল্যাণে কাজ করছে : আনোয়ারুজ্জামান চৌধুরী

বক্তব্য রাখছেন আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জন্ম থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ৭৪বছরের দীর্ঘ এই পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মহানগর আয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার পেছনে সবচেয়ে বেশী কাজ করেছে আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীরা। এ বিজয় আওয়ামী লীগের।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুননেছা হেনা, তাহমিন আহমদ, ১৮ ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাজোয়ান আহমেদ, অ্যাডভোকেট বিজয় কুমার দেব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিম জুনেল এবং পবিত্র গীতা পাঠ করেন অমিতাভ চক্রবর্ত্তী রনি।


ডেসিস/জেকে/২৩জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code