বিশ্বনাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও খাদ্যসহায়তা প্রদান
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথের দৌলতপুর মাঝপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫হাজার টাকা করে নগদ ২৫হাজার টাকা প্রদান করা হয়েছে।
একই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬জুন) বিকেলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার উদ্যোগে উপজেলা পরিষদের পক্ষ থেকে থেকে এই নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ক্ফাষতি রুক মিয়া, সুরুক মিয়া, বকুল মিয়া, নেছার মিয়া ও লয়লুস মিয়ার হাতে ৫হাজার টাকা করে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ জুন বিকেলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই ৫পরিবারে বসতঘরসহ সবকিছু পুড়ে ছই হয়ে যায়।
ডেসিস/জেকে/ ২০২৩ইং

IT Factory Bangladesh