বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী আরব খানের বিরুদ্ধে প্রাক্তণ চেয়ারম্যান আবারক আলীর জিডি
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আরব খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
সম্প্রতি তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ করেছেন অপর বিএনপি নেতা এবং ওই ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান আলাহজ্ব আবারক আলী।
এজন্য গত ২৬জুন চশমা প্রতীকের স্বতন্ত্র ওই চেয়ারম্যান প্রার্থী হাফিজ আরব খানের বিরুদ্ধে তিনি (আবারক আলী) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন, (জিডি নং১১৬৮)।
অভিযোগকারী প্রাক্তণ চেয়ারম্যান আবারক আলী সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত রশিদ আলীর ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিঙ্গেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি।
এছাড়াও তিনি এলাকার বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠান ওসামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
আর চেয়ারম্যান প্রার্থী হাফিজ আরব খান একই ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত আওলাদ খানের ছেলে।
আগামি ১৭ জুলাই অনুষ্টিতব্য ইউনিয়ন নির্বাচনে তিনি দৌলতপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আবারক আলীর অভিয়োগ করে বলেন, গত ২৪ জুন ‘Campain For-Hafiz Arob Khan’ নামীয় ফেসবুক আইডিতে তার নামে নানা অপমানজনক লেখালেখি করা হচ্ছে। ওই আইডিতে লিখা হয় ‘আবারক চেয়ারম্যান হলো একটা ‘দালাল এবং দাঙ্গাবাজ’। তার ধারণা, হফিজ আরব খান ও আরব খানের সহযোগীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সম্মানহানী করেছেন। তাই তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় জিডি করেছন।
এপ্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা হাফিজ আরব খান বলেন, যে ফেসবুক আইডিতে আবারক আলীকে নিয়ে দালাল ও বাটপার লিখা হয়েছে সেটি তার আইডি নয়।
ওই ফেসবুক আইডিকে ফেইক আইডি আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বানী মাঠে তাকে হেয় প্রতিপন্নসহ তাকে ফাঁসাতে কে-বা কারা ওই আইডিটি খোলে অপপ্রচার চালাচ্ছে তা তিনি জানেননা।
যেকারণে ওই আইডির বিরুদ্ধে তিনিও জিডি করতে থানায় গিয়েছেন কিন্তু পুলিশ জিডি নেয়নি।
তবে, চেয়ারম্যান প্রার্থী হাফিজ আরব খান থানায় যাননি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রাক্তণ চেয়ারম্যান আবারক আলী থানায় তথ্য প্রমাণসহ অভিযোগ করায় তার বিষয়টি জিডিএন্ট্রি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।
ডেসিস/জেকে/২৮জুন ২০২৩ইং

IT Factory Bangladesh