রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৭-১২ ০৪:৫৩:১৮


নৌকাকে বিজয়ী করা হলে উন্নয়নের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথের উত্তর-দৌলতপুরে উঠান বৈঠকে বক্তারা

বক্তব্য রাখছেন মোহাব্বত শেখ

আগামি ১৭জুলাই অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর-দৌলতপুরর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের নরউউচ-নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোহাব্বত শেখের উদ্যোগে তার বাড়িতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওয়াহাব আলীর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বোয়ালজুড় ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান আনহার মিয়া এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নরউউচ-নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোহাব্বত শেখ।

বক্তব্যকালে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বে রোল-মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের স্বার্থে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

কারণ নৌকায় ভোট দিয়ে যে এলাকায় নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সেই এলাকার উন্নয়নের দায়িত্ব নেবেন।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌকায় ভোট ভিক্ষা চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ওয়াহাব আলী।

এসময় তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করা হলে সকলের সমন্বয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাবেক ইউপি সদস্য আকবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থসারথী দাশ পাপ্পু ও দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরব্বী রশিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিরাজ মিয়া, যুগ্ম-সম্পাদক আখলু মিয়া।

এরআগে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা গভর্নিংবডির সাবেক সভাপতি শওকত আলী ইমন।


ডেসিস/জেকে/১২জুলাই ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code