রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৭-১৩ ১০:১৯:১৮


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ অসহায় : এমপি মোকাব্বির

বক্তব্য রাখছেন এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ অসহায়।

একশ্রেণীর অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবীদরা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। তারা নিজের ইচ্ছে মতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। তাদের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রীও কথা বলতে পারছেননা। তা তিনি নিজেই স্বীকার করেছেন।বাজার সিন্ডিকেট তিনি ভাঙতে পারবেননা বা সেটি ভাঙতে হাত দিতে পারছেননা।

কারণ উনি নিজেও একজন ব্যবসায়ী। তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। আর ওই সিন্ডিকেটরাই বাণিজ্যমন্ত্রী হিসেবে তাঁকে বসিয়ে রেখেছে। ফঁয়দা হাসিলের জন্য এখনও ওই পদ থেকে তিনি (বাণিজ্যমন্ত্রী) পদত্যাগও করছেননা।

বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ‘মজলিশপুর ও মজনপুর’ গ্রামবাসীর উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে মজলিশপুর গ্রামের মরহুম আছবর আলীর বাড়িতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চক্রবর্তী, সহকারী শিক্ষক শামীম আহমদ।

সংগঠক মাওলানা শাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদব হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম।


ডেসিস/জেকে/১৩জুলাই ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code