বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৭-১৪ ০৬:৪৮:২৮


বিশ্বনাথকে আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী হিরণ’র

বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল হিরণ

আগামি ১৭জুলাইর ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মেম্বার আব্দুল জলিল হিরণ।

শুক্রবার (১৪জুলাই) বিকেলে নাজিরবাজারস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।

নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চেয়ে বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচতি হলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ সদর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করা হবে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তাই বিশ্বনাথ ইউনিয়নে নৌকার বিজয় হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে।

একজন প্যানেল চেয়ারম্যান হিসেবে বিগত প্রায় ১৭বছর ধরে সেই লক্ষেই তিনি এলাকায় কাজ করে যাচেছন বলেও উল্লেখ করেন তিনি।

ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন জানিয়ে তিনি বলেন, নৌকা প্রতীক হচ্ছে জনগণের ভাগ্য উন্নয়নের প্রতীক। তাই আগামী ১৭জুলাই নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ অবশ্যই নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।

আর নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নবাসীর মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়নের মধ্যবর্তীস্থানে ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ করা হবে। সরকারি যেসকল সুযোগ সুবিধা রয়েছে সুষমবন্ঠনের মাধ্যমে সেগুলো ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

প্রতিদ্বন্ধী সতন্ত্র প্রার্থীদের সমাচোলনা করে তিনি বলেন, কালো টাকার ছড়াছড়ির মাধ্যমে স্বতন্ত্রপ্রার্থীরা নির্বাচিত হওয়ার পাঁয়তরা করছেন।

কিন্তু তারা এরা নির্বাচিত হলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা থাকবেনা। কারণ তারা এলাকার উন্নয়নের কোনো ভূমিকা রাখতে পারবেন না।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহিদুল ইসলাম সাহিদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ-আসাদুজ্জামান আসাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শামসাদুর রহমান রাহিন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চমক আলী, ফখর উদ্দিনসহ নৌকার কর্মী  ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,  আগামি ১৭জুলাই বিশ্বনাথ সদর ইউনিয়নসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন, আওয়ামীগ মনোনীত প্রার্থী আবদুল জলিল হিরণ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার (আনারস) ও মো. মুহি উদ্দিন পলাশ (মটরসাইকেল)।

আর ওই ইউনিয়নে মোট ৮ হাজার ৭৯১জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ হাজার ৪০৬ জন, আর নারী ভোটার সংখ্যা ৪ হাজার ৩৮৫ জন।


ডেসিস/জেকে/১৪জুলাই ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code