বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কমিটি গঠন
সভাপতি-আশিক, সম্পাদক-সোহেল
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৩-২৫ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। আশিক আলীকে (যুগান্তর) সভাপতি ও নবীন সোহেলকে ( দৈনিক শুভ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব-সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক শুকরান আহমদ রানা (সকালের সময়), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল ও সিলেট মিরর)।
সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) ও বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
ডেসিস/জেকে/৩ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh