বিশ্বনাথে নদী থেকে ফের অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের বিশ্বনাথে আবারও অর্ধ-গলিত এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪আগষ্ট) বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর এলাকায় সুমরা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পরে ওইদিন রাতে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কেলজ হাসপাতালে পাঠানো পাঠায় পুলিশ।
জানাগেছে, শুক্রবার লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। এরপর থানা পুলিশের এসআই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। তবে, অজ্ঞাতনামা ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর ধারনা, সপ্তাহ খানেক আগে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির লাশটি অন্য কোন এলাকা থেকে সুরমার পানিতে ভেসে বিশ্বনাথের লামাকাজি এলাকায় এসে আটকেছিলো। যেকারণে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। কালো রঙের প্যান্ট ও চেক শাট পরা ওই অজ্ঞাতনামা ব্যক্তির বয়স ৫০ বছরের কাছাকাছি হবে। এব্যাপারে তিনি (এসআই জাকির হোসেন) বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এর আগে গত মঙ্গলবার (০১আগষ্ট) সন্ধ্যায় বিশ্বনাথের উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি থেকে টেংরাগামী পাকা সড়কের পার্শ্ববর্তি বাসিয়া নদীর তীর থেকে আরও এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরে ওইদিন রাতে থানার এসআই জয়ন্ত কুমার বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠান।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আব্দুস সালাম ও মামলা তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত কুমার বলেন, পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়না তদন্তের জন্য অজ্ঞাতনামা ব্যক্তির লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে, এখনও কোন পরিচয় জানা যায়নি।
তাঁর মতে দু’টি লাশেরই একই অবস্থা থাকায় পরিচয় পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার বাসিয়া নদী থেকে উদ্ধারকৃত লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/ ৫ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh