বিশ্বনাথে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
সিলেটের বিশ্বনাথে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও থানা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানোর মাধ্যমেই দিবসটির শুব সূচনা করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, সদর ইউপি চেয়ারমান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, থানার ওসি তদন্ত আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, শিক্ষার্থী কাজী জিহান।
পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হয়। বিকেলে উপজেলা প্রশাসন ও সূধীজনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের সানী ইমাম মাওলানা নাঈম আহমদ।
ডেসিস/জেকে/ ৫ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh