বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৮-০৬ ০৬:৩৮:০৪


সিলেট জেলা আ’লীগের সভাপতি হলেন শফিক চৌধুরী

ছবি শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণ সভাপতি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পিএস সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির।

তিনি জানান, রোববার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সভাপতির দায়িত্ব প্রদান করেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক আওয়ামী লীগ নেতারা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন। আরও অংশ নেন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা।

এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন।


ডেসিস/ জেকে/ কে/ ৬ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code