স্মার্ট বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে : বিশ্বনাথে ডিসি শেখ রাসেল
সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেছেন, ‘আজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদেরসবাইকেই নিতে হবে।
এজন্য দুটি দায়িত্ব আমারেকে ভালোভাবে পালন করতে হবে। এর একটি হচ্ছে স্মার্ট নাগরিক গঠন এবং অপরটি হচ্ছে স্মার্ট গভর্মেন্ট গঠন। পাশাপাশি ডিজিটাল সেবাও নাগরিকদের মধ্যে পোঁছাতে হবে। আমাদের যুব উন্নয়ন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সকলেরই দায়িত্ব স্মার্ট নাগরিক গঠনের।
সেজন্য সরাসরি শিক্ষার্থীদেরকে স্মার্ট বাংলাদেশের সঙ্গে পরিচয় করাতে হবে। স্মার্ট বাংলাদেশের কি কি? পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেটা কিভাবে বাস্তবায়ন আমরা করতে পারি সে-সম্পর্কেও তাদেরকে জানাতে হবে। কাজেই স্মার্ট নাগরিক এবং স্মার্ট গভর্মেন্ট গঠনের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারলেই আমাদের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার আবদুল হামিদ, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) আবদুস সালাম, পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ শিকদার,
বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান ও সাংবাদিক আব্বাস হোসেন ইমরান।
ডেসিস/জেকে/৭ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh