বিশ্বনাথে হত্যাসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি বাবুল-খাঁ গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথ ও বালাগঞ্জে একটি হত্যা মামলাসহ আরও পাঁচ ডাকাতি মামলার পলাতক আসামি বাবুল খাঁকে (৪৫) গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
মঙ্গলবার (৮ আগষ্ট) ভোরে তার নিজ গ্রামের বাড়ি উপজেলার বৈরাগীগাঁও থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল খাঁ ওই গ্রামের (বৈরাগীগাঁও) আসন খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল খাঁ সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার ফটিক ডাকাতের প্রধান সহযোগী। দীর্ঘদিন ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় বসবাস করছিলো।
তার বিরুদ্ধে বিশ্বনাথ ও বালাগঞ্জসহ বিভিন্ন থানায়একটি হত্যাসহ আরও একাধিক ডাকাতি মামলা রয়েছে।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়ের করা ১৮৬০ পেনাল কোডের ৩৭/১৫ নং মামলাটি চলমান রয়েছে। ওই মামলা ছাড়াও বিশ্বনাথ থানায় দায়ের করা আরও ৪টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বাবুল খাঁর বিরুদ্ধে। এছাড়াও ২০১৭ সালের ২৭ জানুয়ারি সিলেটের বালাগঞ্জ থানায় তার বিরুদ্ধে দায়ের করা ডাকাতি মামলা নং ০৬/০৬।
ডাকাতির ঘটনায় ২০০৫ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে বিশ্বনাথ থানা দায়ের করা মামলা নং-০৫, ২০০৭ সালের ২২মে একই থানায় দায়ের করা মমালা নং-১৪, ২০১১সালের ২৩আগষ্ট ডাকাতিসহ হত্যার ঘটনায় দায়ের করা মামলা নং-১৭ এবং ২০১৭ সালের ৩ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা ডাকাতি মামলা নং-০২/১৭৮। বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ওই সদস্য বাবুল খাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বিশ্বনাথ ও বালাগঞ্জসহ সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও বাবুল খাঁ সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার ফটিক ডাকাতের প্রধান সহযোগী ছিলো বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/৮ আগষ্ট, ২০২৩ইং

IT Factory Bangladesh