বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-২০ ০৮:১৭:০১


সিলেটে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগ নেতাকে অবাঞ্চিত ঘোষণা

ছবি সংগৃহীত

শাহজালাল বিজজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে মো. রিশাদ ঠাকুর নামের এক ছাত্রলীগ নেতাকে অবাঞ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বোরবার (২০ আগষ্ট) পড়ালেখা শেষ হবার পরও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির দায়ে তাকে বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাস থেকে আজীনের জন্য অবাঞ্চিত করা হয়।

শাবি’র ভারপ্রাপ্ত রেজিষ্ট্রর মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

রিশাদ ঠাকুর কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেননা উল্লেখ করে আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্ঠা ও সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার-নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগে হল কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

জানাগেছে, রিশাদ ঠাকুর শাবির ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। অনার্স ফাইনাল পরীক্ষা শেষে তিনি মাস্টার্সে ভর্তি হননি। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্ঠি করে যাচ্ছিলেন।

গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের পর নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রকে হলে ডেকে নিয়ে মারধর করেন মর্মে অভিযোগ উঠে তার ওপর। বিষয়ে শবির গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বায়েজিদ প্রাধ্যক্ষকে লিখিত অভিযোগ করেন।

তাতে তিনি বলেন, শুক্রবার জুম্মার নামাযের পর তাকে (বায়েজীদকে) নিজের কক্ষে (৫০১৬ নম্বর) ডেকে নেন রিশাদ। এরপর সেখানে তাকে গালমন্ধসহ মারধর করেন এবং বায়েজিদকে মেরে ফেলার হুমকি দেন।

এপ্রসঙ্গে বায়েজিদ অভিযোগ করে বলেন, ছাত্রলীগের একটি গ্রুপের নেতা হচ্ছেন রিশাদ। ফলে তাকে না জানিয়ে গ্রুপের অন্য সহপাঠীদের নিয়ে পৃথক সভা করায় রিশাদ তাকে মারধর এবং প্রাণ নামের হুমকি দেন।

পরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।


ডেসিস/জেকে/২০ আগষ্ট ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code