বিশ্বনাথে এলাহাবাদ মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোকাব্বির
সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র সম্প্রসারিত একাডেমিক ভবনের উর্ধ্বমুখী (২য় ও ৩য় তলা) কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
রোববার (২৭ আগষ্ট) বিকেলে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ওই সম্প্রসারিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য কওে বলেন, বর্তমান সময়ে একদল মসনদ রক্ষার জন্য লড়ছে আর অন্য দল ক্ষমতা দখলের জন্য লড়াই করছে।
তাই জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নের জন্য বড় দলের প্রতীক নয়, ব্যক্তির চরিত্র দেখে ভোট দিন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরমুজ আলীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ আলতাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রাব্বানী চৌধুরী সুমন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুনু মিয়া, বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন এবং সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুর রহমান, মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষক মহরম আলী ও স্বাগত বক্তব্য রাখেন আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ইমাম মাওলানা নূর রহমান।
এসময় তেলিকোনা গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন শামছুল ইসলাম তোতা ও মোজাহিদ আলী।
ডেসিস/জেকে/২৭ আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh