রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৯-০৬ ০৬:৫৬:৪৪


জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে যুবলীগের আনন্দ মিছিল

মিছিলের একাংশ

সিলেট জেলা যুবলীগের নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবলীগ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বের করা ওই মিছিলে নতুন ওই কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়া বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল ইসলাম রেজা, শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে সিতার মিয়া এবং সহ-সম্পাদক পদে তোফায়েল আহমদ ও আব্দুল কাইয়ুমকেও অভিনন্দন জানানো হয়।

বিশ্বনাথ নুতন বাজারস্থ প্রবাসী চত্তর থেকে শুরু হয়ে মিছিলটি নতুন ও পুরাতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়।

সেখানে পথ-সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী।

উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজু আহমদ খান এবং মুজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় মিছিল পরবর্তি ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী।

পথ-সভায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

পথসভয় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, লামাকাজী ইউয়িন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, যুবলীগ নেতা আলী হোসেন, মোহন মিয়া, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন ও সিরাজুল ইসলাম রুকন।

আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ৬ সেপ্টেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code