বিশ্বনাথের মেয়রকে ক্ষমা চাওয়ার আহবান স্কুল কর্তৃপক্ষের
সিলেটের বিশ্বনাথ উপজেলার জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে পৌর সভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীকে নিয়ে এই প্রতিবাদ সভা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদের সভাপতিত্বে ও প্রাক্তণ ভারপ্রাপ্ত সভাপতি সাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান।
আর লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯০সালের ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ক্লাস শুরুর মাধ্যমে ওই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। আর সেই ক্লাস উদ্বোধনের দিন তৎকালীন উপজেলা চেযারম্যান হিসেবে মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
অথচ, গত ১৭ সেপ্টেম্বর মেয়র মুহিবুর রহমান হঠাৎ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তার নিজ ফেসবুক পেজে লাইভ করেন। এসময় তিনি বলেন ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তার উন্নয়ন ও নামফলক ছিনতাই করেছে। যা সম্পুর্ন মিথ্যা এবং অপপ্রচার।
মেয়রের ফেসবুক থেকে অপপ্রচারের ভিডিও অপসারণের দাবি করে লিখিত বক্তব্যে মেয়র মুহিবকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে প্রধান শিক্ষক রহিম আরও বলেন, ১৯৮৫ সালে জাগরণ উচ্চ বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন মর্মে মেয়র কোন প্রমাণ দিতে সক্ষম হলে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।
কিন্তু যদি প্রমাণ দিতে না পারেন তাহলে মেয়র মুহিবুর রহমান এমন মিথ্যা, বানোয়াট ও উদ্ভট বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তার ফেসবুক পেইজ থেকে ভিডিওটি অপসারণ করতে হবে।
এপ্রসঙ্গে মেয়র মুহিবুর রহমান বলেন, সঠিক ইতিহাস খোঁজে বের করা হলে যদি কারও গাত্রদাহ হয় তাহলে সেটা শুভনীয় নয়। প্রতিষ্টাকালীন সময়ে বিদ্যালয়ে থাকা সকল তথ্য প্রমাণ সরিয়ে ফেলার কারণে বর্তানে ওই প্রতিষ্ঠানে তা খোঁজে পাওয়া পাননি বলেও জানান তিনি।
জাগরণ উচ্চ বিদ্যালয়ের ওই প্রতিবাদ সভায় এলাকার মুরব্বি হাজী নোয়াব আলী, হাজী মাসুক মিয়া, জিলু মিয়া, গোলাম রাব্বানী, ফখর উদ্দিন, আব্দুল জলিল, জামাল উদ্দিন, সুজন মিয়া মেম্বারসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ২৭ সেপ্টেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh