বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১০-০৯ ০৯:১০:১০


বিশ্বনাথের সিংগেরকাছ হাইস্কুল এন্ড কলেজে নবীন-বরণ ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

বক্তব্য রাখছেন গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব আবারক আলী

বিশ্বনাথের সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এলাকার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই ও যুক্তরাজ্য প্রবাসী মোশারফ আলীকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টেবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান ও প্রবাসী সবংর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী।

বক্তব্যে তিনি বলেন, সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হয়ে সুশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্যে কাজ করতে হবে। কারণ সুশিক্ষা ছাড়া কেউ উন্নতির দিকে এগিয়ে যেতে পারেনা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক তিলোত্তমা দেব এবং প্রভাষক তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী আব্দুল হাই এবং যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী মোশারফ আলী।

বক্তব্যে তারা বলেন, গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব আবারক আলীর প্রচেষ্ঠায় সিংগেরকাছ এলাকা শিক্ষাক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা টুকেরবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঈয়া, সমাজসেবক আব্দুল গণি, আব্দুর রহিম ও ব্যবসায়ী নিজাম উদ্দিন।

এসময় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুখরঞ্জন সরকার, প্রভাষক আব্দুস সালাম, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিংগেরকাছ বাজারের মানবতার ঘরের সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ফাহিম আহমদ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ১১০জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী ফাতেমা আক্তার সাদিয়া, ইমা বেগম ও হাসনা বেগম। এসময় নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর ছাত্রী রিমান্না আক্তার।


ডেসিস/জেকে/০৯ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code