নানা আয়োজনে বিশ্বনাথে শেখ রাসেলের জন্ম দিন পালন
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা আয়োজন আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল দিবসে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র্যালি, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাফিলও অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার ওসি জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কণক চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। এসময় আরও বক্তব্য রাখেন রামসুন্দর হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র তাওসিফ আহমদ।
ডেসিস/জেকে/১৮ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh