সিলেটে ভাবীকে হত্যার দায়ে দেবর ও তার স্ত্রীর যাবজ্জীবন
২০২১ সালে সিলেটের জৈন্তাপুরে সোনারা বেগম (৩৫) নামে এক ভাবীকে হত্যা করেন আব্দুল করিম (৩৯) নামের তার এক সৎ দেবর। এ ঘটনায় ওই দেবর ও তার স্ত্রী শিরিন বেগমকে (৩১) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সিলেটের দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি দেবর আাব্দুল করিমকে ১০ হাজার টাকা অর্থদন্ডও দেন বিচারক।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন। তিনি জানান, আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আকমল খান।
আদালত সূত্রে জানাগেছে, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ফরফরা গ্রামর তোরাব আলীর স্ত্রীর সোনারা বেগম তার সৎ দেবর আব্দুল করিমের হাতে খুন হন।
এসময় তোরাব আলীকেও মারপিট করে আহত করা হয়। তোরাব আলী ও তার সৎ ভাই করিমের মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ির জায়গা ও জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ছিল।
ঘটনার কিছুদিন আগে প্রবাস থেকে ফেরার পর করিম ও তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় বড় ভাইয়ের (তোরাবের) পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। এরই সূত্র ধরে ভাবীকে হত্যা করেন দেবর।
ডেসিস/জকে/ ১৯ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh