ছাত্রলীগ নেতার মাদক আসরের ছবি ভাইরাল, তুলপাড়
জিসানুর রহমান নামের এক ছাত্রলীগ নেতার মাদক আসরের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাাকয় তুলপাড় চলছে।
জিসান আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
শুক্রবার (২০অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলবলসহ তার মাদক আসরের ৪টি ছবি ভাইরাল হয়। এতে গাঁজা ও মদ নিয়ে একটি ঘরে কয়েকজনের সঙ্গে আসর বসানোর দৃশ্য দেখা যাচ্ছে। ছবিতে অন্যদের সঙ্গে ছাত্রলীগ নেতা জিসানুরকে চানাচুর নিয়ে সঙ্গ দিতে দেখা যাচ্ছে। (খবর দৈনিক সমকালের)।
এপ্রসঙ্গে জিসানুর রহমান বলেন, ঘটনাটি কয়েক মাস আগের। ওই মাদক আসরে উপস্থিত থাকলেও আমি কোনো মাদক সেবন করিনি। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কখনো সিগারেটও খাইনি। আমার ডোপ টেস্ট করলেই সব প্রমাণ পাওয়া যাবে।
নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, এবিষয়ে দ্রুত একটি তদন্ত কমিটি করা হবে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, ছবিটি দেখেছি। এ ধরনের কর্মকান্ড সংগঠনবিরোধী। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ডেসিস/জেকে ২১ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh