বিশ্বনাথে সংবর্ধিত হলেন প্রাক্তণ ধর্মীয় শিক্ষক মখলিছুর রহমান
সংবর্ধিত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ে ১৯৮৩ সাল থেকে ২০২০সাল পর্যন্ত এক টানা ৩৬বছর ধর্মীয় শিক্ষকের দায়িত্বে থাকা মৌলভীবাজারের কুলাউড়ার মোবারকপুরের বাসিন্দা মো. মখলিছুর রহমান।
অবসরজনিত কারণে সেই শিক্ষাগুরুকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ে ‘প্রাক্তণ ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা’। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্টসহ ৪ লাখ টাকার একটি চেকও প্রদান করা হয় ওই শিক্ষককে।
শনিবার (৪ নভেম্বর) দিনব্যাপী অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের আরেক প্রাক্তণ প্রধান শিক্ষক মো. হরমুজ আলী।
বক্তব্যে তিনি বলেন, একজন আদর্শবান শিক্ষকের মধ্যে যা যা গুণাবলীর প্রয়োজন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মখলিছুর রহমানের মধ্যে তার সবকটি গুণাবলী রয়েছে। আজীবন তিনি তাঁর কমের মধ্যেই বেঁচে থাকবেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ হেলালের সভাপতিত্বে ও প্রাক্তণ ছাত্র আনোয়ার হোসেন, আবু কওছর ও শওকত আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মো. মখলিছুর রহমান। এসময় সকলের প্রতি দোয়া চেয়ে তিনি বলেন, এটা তাঁর জীবনের শ্রেষ্ট সম্মাননা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদায়ী শিক্ষকের ছেলে অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মকদ্দুছ আলী, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহান মিয়া, হযরত শাহজালাল উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক গোলাম মহি-উদ্দিন, সাদেকুল ইসলাম, ইকবাল হোসেন আনা মিয়া, সুনিল চন্দ্র নাথ, আব্দুল মালেক।
এলাকাবসীর পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মো. তাজুল ইসলাম ও ডা. বিভাংশুণ বিভূ।
এর আগে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সেলন মিয়া, রাহেনা খাতুন, রফিজ আলী, দিলু মিয়া, ফখর উদ্দিন, মোহাম্মদ আলী, শাহেদুজ্জজামান সুপার, হেলাল উদ্দিন, শেখ কাওসার আলী, জামিল আহমদ, ঝুমন আহমদ, মাহবুবুর রহমান, ফাহাদ আহমদ, বর্তমান ৮ম শ্রেনীর ছাত্রী হালিমা আক্তার এবং ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী হামিদা তাছলিম।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ ও বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ সকলের মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের পর বাদ আছর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সংবর্ধিত শিক্ষককে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে পৌঁছে দেয়া হয়।
ডেসিস/জেকে/৫ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh