দায়িত্ব নিলেন সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
দায়িত্ব নিয়েছেন সিলেট সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন এবং মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে তাঁর সামনে মেয়রের চেয়ারে নতুন মেয়রকে বসিয়ে দেন।
দায়িত্ব গ্রহণকালে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান। এসময় তিনি আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার অঙ্গীকার করেন।
আনোয়ারুজ্জামান চৌধুরীও বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানান। এসয় তিনি অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতার জন্য বিদায়ী মেয়রের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসয়ময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ বিদায়ী ও নবনির্বাচিত মেয়রের স্ত্রী-সন্তানসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের আগে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবন্দকে সঙ্গে নিয়ে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতে যান।
এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
প্রসঙ্গত, চলতি ২০২৩ সালের ২১জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আর গত ৩ জুলাই মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। এর প্রায় ৪মাস পর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ডেসিস/জেকে/ ৭ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh