বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-১৫ ০৬:৫৪:১৬


অবরোধের প্রতিবাদে বিশ্বনাথ মিছিল ও শান্তি সমাবেশ

ছবি, প্রতিবাদ মিছিল

সারাদেশে বিএনপি জামায়াতের অবরোধ, অগ্নিসন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। 

বুধবার (১৫ নভেম্বর) বাদ আছর সহযোগী সংগঠনের নেতামর্কীদের নিয়ে অবরোধ বিরোধী মিছিল করা হয়।

প্রতিবাদ মিছিলে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এমন প্লেকার্ডও প্রদর্শন করেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় মিছিল পরবর্তি শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, আগামি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জনগণের আশা আকাঙ্খার প্রতীক।

মিছিল ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, আনোয়ার মিয়া, এনামুল হক এনাম (লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১), রফিক হাসান (পৌরসভার প্যানেল মেয়র-১), ফজর আলী (পৌরসভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর), মিজানুর রহমান মিজান, নাজমুল ইসলাম চৌধুরী অপু,

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাওনেওয়াজ চৌধুরী সেলিম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহারসহ উপজেলা, পৌর, ৮ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ১৫ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code