ওসমানীনগরের খাদিমপুরে প্রবাসী উদ্যোগে ষ্ট্রিট লাইট স্থাপন
সিলেটের ওসমানীনগর উপজেলার ‘খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অর্থায়নে খাদিমপুর গ্রামে সোলার প্যানেলসহ ৭০টি ষ্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
গত বুধবার অনুষ্টানিকভাবে এই ষ্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করা হয়। খাদিমপুর নছিব উল্লাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ‘
খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকেষ্ফর সভাপতি শেখ অলিউর রহমানের সভাপতিত্বে ও জামিল আহমদের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজাউর রহমান, অর্থ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম এ নূর, সাংস্কৃতিক সম্পাদক রেজুয়ান নুর, সদস্য আনহার রউফ, হাজী মিজান আল ও সামাজিক ব্যাক্তিত্ব আজিজুর রহমান নানু।
ডেসিস/জেকে/ ১৯ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh