দুইদিনে সিলেটে বিএনপি জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার হরতা শেষ হচ্ছে মঙ্গলবার (২১নভেম্বর) সকাল ৬টায়।
আর এই ২দিনে সিলেটে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে রোববার (১৯ নভেম্বর) ৬জনকে এবং সোমবার (২০ নভেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেপ্তার করেছে আরও ১জনকে। এনিয়ে মোট ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি জানান, সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ওই ৭জনের মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। রয়েছেন।
ডেসিস/জেকে/২০নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh