রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-২৩ ০৬:০৯:৫১


স্ত্রীসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা : যুবকের মৃত্যুদন্ড

ছবি, মৃত্যুদন্ড প্রাপ্ত হিফজুর রহমান

সিলেটে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়কে হত্যার দায়ে হিফজুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হিফজুর রহমান সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে।

আলোচিত ওই হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডের পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি ২ শিশুকে হত্যার দায়ে আদালত ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানাগেছে,  ২০২১ সালের ১৬ জুন স্ত্রী আলেমা বেগম ও দুই সন্তান মিজান ও আনিছা বেগমকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে খুন করেন হিফজুর। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন নিহতের বাবা আইয়ুব আলী।

পরে পুলিশ হিফজুর রহমানকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে। পরবর্তিতে পুলিশের জিজ্ঞাসাবাদে স নিজেই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে এবং জবানবন্ধি দেয়।

পরে গোয়াইনঘাট থানার অপিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক হিফজুর রহমানকে অভিযুক্ত করে ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি আদালতে (৪৮ নম্বর) অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২২ সালের ৭ জুলাই সিলেট দায়রা জজ আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন।

সিলেট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান, স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে আদালত হিফজুর রহমানকে মৃত্যুদন্ড দিয়েছেন।


ডেসিস/জেকে/ ২৩ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code