শ্রদ্ধা আর ভালবাসায় বিশ্বনাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শ্রদ্ধা আর ভালবাসায় সিলেটের বিশ্বনাথে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে।
রোববার দিবাগত রাত দিবসের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পল্লিবিদ্যুৎ সমিতি, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, বিশ্বনাথ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পৌর কৃষকলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এরপর সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন একে একে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, পৌর আওয়ামী লীগ, পৌর বিএনপি, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ডেফোডিল এসোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন। এদিকে, সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস শহীদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা এইও সজীব সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা আমির আলী, স্বাস্থ্য সহকারি কর্মকর্তা সুদীপ রঞ্জন, কায়েস মিয়া প্রমূখ।
ডেসিস/জেকে

IT Factory Bangladesh