শেখ হাসিনা আবারও সংসদ নেতা নির্বাচিত
দ্বাদশ জাতীয় সংসদ-২০২৪
দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা।
সভা সূত্রে জানা গেছে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বর্তমান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান।
পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। ওই সভায় সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।
বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বর্তমান নুর-ই-আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যসূত্র সমকাল
ডেসিস/জেকে/১০ জানুয়ারি ২০২৪ইং

IT Factory Bangladesh