বিশ্বনাথে ‘আল-আরাফাহ ফাউন্ডেশনের’ শীতবস্ত্র ও খাবার বিতরণ
প্রতিবছরের ন্যায় এবারও ‘আল-আরাফাহ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে বিশ্বনাথের বৃহত্তর টেংরা এলাকার দুইশতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে টেংরা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং ‘আল-আরাফাহ ফাউন্ডেশনের’ চেয়ারম্যান তাজুল কোরেশির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানের শুরতেই ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজুল কোরেশি। এসময় তিনি বলেন, আগামিতে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় বৃদ্ধ জনগোষ্টির কল্যাণেও কাজ করতে চান তিনি। আর এজন্য সকল প্রস্তূতিও এরই মধ্যে সম্পন্ন করেছেন তিনি।
সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব আজম আলীর সভাপতিত্বে ও সংগঠক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, টেংরা জামে মসজিদের মোতায়াল্লি হাজী আরশ মিয়া, স্থানীয় ইউপি সদস্য আলহাজ¦ শামীম আহমদ ও আর্জোন্টনা প্রবাসী আক্তার হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. রাফি আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথসহ বৃহত্তর সিলেটের আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন ‘আল-আরাফাহ ফাউন্ডেশনের’ চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজুল কোরেশি। আগামিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাসহ আরও ভালো ভালো উদ্যোগ গ্রহণেরও প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ সিতার মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা ঝুনু মিয়া, নুরুল হক, লিলু মিয়া, ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক নুনু মিয়া, মুরব্বী রহিম আলী, আব্দুল মান্নান, সমাজসেবক শফিক মিয়া, মতছিন আলী, তুলা মিয়া, শহীদ মিয়াসহ বৃহত্তর টেংরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/১৮ জানুয়ারি ২০২৪ইং

IT Factory Bangladesh